সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘কন্যাশিশু আমাদের মা, বোন ও মেয়ে। তারা সমাজের একটি বড় অংশ। সমাজের এত বড় একটি অংশকে পিছিয়ে রেখে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। কন্যাশিশুদের অধিকার আদায়ে এখন থেকেই আমাদের সবাইকে সোচ্চার ও সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘একদিন মেয়েরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে। এরপর কর্মজীবন ও সংসারজীবনে প্রবেশ করবে। আমরা কোনো পরিবারে বা সমাজে বৈষম্য চাই না। দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার হিসেবে নারীরা দায়িত্ব পালন করেছেন। তাই কোনো কন্যাশিশু বা নারীর পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাবে—এটাই আমাদের চাওয়া ও প্রত্যাশা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর।
এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অভিভাবক ও রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী কানিজ ফাতেমা স্বর্ণালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, উন্নয়ন সংস্থার আইডিই এমওডি মোশাররফ হোসেন, খন্দকার ইনসান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মিজানুর রহমান, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে কন্যা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে একটা র‍্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com