শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাস্টিন ট্রুডোর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

জাস্টিন ট্রুডোর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। দেশটির স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১১টায় কেবেকের হোটেল শ্যাতো ফঁতেনেক-এ তাদের এই বৈঠক হয়।
জি-সেভেন আউটরিচ সম্মেলনে অংশ নিতে যাওয়া শেখ হাসিনা কেবেকের এই হোটেলেই অবস্থান করছিলেন। এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর কেবেক থেকে টরন্টোর উদ্দেশে রওনা হওয়ার কথা। টরন্টোতে বিকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।-খবর বিডিনিউজের।

শনিবার বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জি-সেভেন আউটরিচ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চার দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের পাশাপাশি তাদের ওপর সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্দও ছিলেন ওই সম্মেলনে।

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা। সন্ধ্যায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি। কানাডার স্থানীয় সময় সোমবার দুপুরে টরন্টো থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com