মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
স্থানীয় সময় বুধবার দেশটির জেদ্দার মোহাম্মদী এলাকায় সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম জানান, আমরাও এরকম একটি খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com