শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

সৌদিকে দিয়ে ইয়েমেনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইসরাইল!

সৌদিকে দিয়ে ইয়েমেনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইসরাইল!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সৌদি আরব ইয়েমেনে হামলা চালাতে ইসরাইলের অস্ত্র ব্যবহার করছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস। মার্কিন কংগ্রেসের গোয়েন্দাবিষয়ক কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে খালিজ টাইমস অনলাইনে এ সংবাদ প্রকাশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র খালিজ অনলাইনকে জানিয়েছে, ইসরাইল সৌদি বাহিনীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং সেগুলোকে রিয়াদ ইয়েমেনের হুথি আন্দোলন নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যবহার করেছে।

সূত্র বলছে, কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি সেনারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এগুলো হচ্ছে- ইসরাইলি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা, ধ্বংসক্ষমতা যাচাই ও মানবদেহের ওপর এসব ক্ষেপণাস্ত্রের প্রভাব কী তা খতিয়ে দেখা মার্কিন কংগ্রেসের ওই সূত্র বলেছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবহার-সংক্রান্ত খবরের পরিণতি চিন্তা করে সৌদি আরব মিথ্যা বলেছে যে, তারা ইসরাইলের নয় বরং যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি সুইস পত্রিকার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম কেনার বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com