রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ভারতে কোরবানিতে বাঁধা প্রদান, পুলিশ গ্রামবাসীর সংঘর্ষ

ভারতে কোরবানিতে বাঁধা প্রদান, পুলিশ গ্রামবাসীর সংঘর্ষ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের একটি গ্রামে কোরবানির ঈদের উৎসবের সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবারের এ ঘটনায় পুলিশসহ বহু লোক আহত হয়েছেন।
সংঘর্ষে ওই এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
ঝাড়খন্ডে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। দিল্লির কেন্দ্রীয় সরকারও এবারের ঈদে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে নিষেধাজ্ঞা কার্যকর করতে ঝাড়খণ্ডের গ্রামে পুলিশ পশু কোরবানিতে বাধা দেয়।
কোরবানির জন্য পশু জড়ো করার খবরের পুলিশ সে এলাকায় অভিযান শুরু করে। এ সময় নির্দিষ্ট পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। গ্রামবাসী এতে বাধা দিলে পুলিশ প্রথমে লাঠি পেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি চালানো হয়।
উত্তেজনা প্রশমণে ঘটনার পর থেকে ওই এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আহত গ্রামবাসীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com