শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

পরমাণু নিরস্ত্রীকরণের আশ্বাস দিয়েছেন কিম: চীন

পরমাণু নিরস্ত্রীকরণের আশ্বাস দিয়েছেন কিম: চীন

 আন্তর্জাতিক ডেস্ক::
পরমাণু নিরস্ত্রীকরণ এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকের পর বুধবার এমন তথ্যই জানিয়েছে চীন। চীনের প্রেসিডেন্টও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদারের আশ্বাস দিয়েছেন। খবর রয়টার্সের।

‘গোপনে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন’ টানা দু’দিনের ধরে চলা সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি স্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। বেইজিং সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম।

২০১১ সালে শাসনভার গ্রহনের পর এটিই ছিল কিম জং উনের দেশের বাইরে প্রথম সফর। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের প্রস্তুতি হিসেবেই এই সফর করেছেন উত্তর কোরিয়ার নেতা।

তবে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো তথ্য জানায় নি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কোনো মন্তব্য করেনি উত্তর কোরীয় বার্তা সংস্থা।

প্রসঙ্গত, বরাবরই উত্তর কোরিয়ার ‘ভাল বন্ধু’ হিসেবে পরিচিত চীন। তবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচীকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়।

এক দীর্ঘ বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোরীয় উপদ্বীপের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কোরিয়া কাজ শুরু করায় অবস্থা কিছুটা উন্নতির দিকে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিম জং উন বলেছেন, ‘কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণে আমাদের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে উত্তর কোরিয়ার কোনো আপত্তি নেই। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আমাদের আহ্বানে সাড়া দিলে এই অঞ্চলকে নিরস্ত্রীকরণের বিষয়টি সমাধান সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com