বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে ভূয়া শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তি

জগন্নাথপুরে ভূয়া শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তি

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূয়া শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ নিস্পত্তি হয়েছে। জানাগেছে, ২০১৪ সালে সহকারি শিক্ষক নিয়োগের মধ্যে নির্বাচিত ৬৩৭ জনের মধ্যে জগন্নাথপুরে ৭ জনের বিরুদ্ধে বহিরাগত মর্মে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি-সচেতন ব্যক্তি শহিদুল ইসলাম সহ অনেকের স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে চলতি ২০১৮ সালের ২২ অক্টোবর তদন্ত হয়। সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি জগন্নাথপুর এসে এ ঘটনার তদন্ত করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, খলিলুর রহমান, সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উভয় পক্ষ উপস্থিত ছিলেন।
তদন্তকালে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের আলোকে মানবিক দিক বিবেচনাক্রমে আপোষের মাধ্যমে অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করলে বিষয়টি নিস্পত্তি হয়। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, তথ্য-উপাত্ত যাচাই-বাছাইকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং অভিযোগকারীগণ তাদের অভিযোগ প্রত্যাহার করায় বিষয়টি নিস্পত্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com