বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলীপুর গ্রামের হারিছ মিয়ার ষষ্ঠশ্রেণী পড়ুয়া মেয়ের সাথে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের কনা মিয়ার ছেলে দুলাল মিয়ার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বুধবার দুপুরে ছেলেপক্ষ বরকে নিয়ে বরযাত্রাসহ মেয়ের বাড়ীতে হাজির হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পরিবারকে বাল্য বিবাহের কুফল বিষয়ে বুঝানোর পর উভয় পরিবার বিয়ে বন্ধ করেন।
এ ব্যাপারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক জানান, বাল্য বিবাহের খবর পেয়ে স্হানীয় ইউপি সদস্য ছায়াদ মিয়ার মাধ্যমে মেয়ের পরিবারকে বুঝানোর পর আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন, তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com