মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ছয় বছর পর নিজ দেশে ফিরলেন মালালা

ছয় বছর পর নিজ দেশে ফিরলেন মালালা

আন্তজার্তিক ডেস্ক :: তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর বৃহস্পতিবার (২৯ মার্চ) নিজ দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। মালালা ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

২০ বছর বয়সী মালালা মেয়ে শিশুদের শিক্ষার প্রচার, প্রসার ও তাদের অধিকার আদায়ের জন্য নোবেল পান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার পাওয়া মালালা পাকিস্তানে চারদিনের সফর করবেন। তিনি তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন।

নারীশিক্ষা  ও মানবাধিকার কর্মী ২০ বছর বয়সী মালালা এই সফরকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে এক বৈঠকে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

‘নিরাপত্তার কথা’ বিবেচনা করে মালালার এই সফর নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে সন্ত্রাসীরা। ঘটনার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। মূলত নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলার কারণেই তার ওপর এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com