মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিশ্বখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর সিনিড ও’কনর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শুহাদা।
এই আইরিশ গায়িকা ১৯৯০ সালে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্য ব্যাপক পরিচিতি পান। ওই বছরে তার হিট গানের মধ্যে এটি ছিল সবার ওপরে।
নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি শুহাদা সামাজিকমাধ্যম টুইটারে প্রকাশ করেছেন। টুইটার অ্যাকাউন্টে নিজের নামও পরিবর্তন করেছেন তিনি।
টুইটার বার্তায় শুহাদা তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়ে তার এই সিদ্ধান্তকে ‘যে কোনো বুদ্ধিমান ধর্মতত্ত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি’ হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি আজান দিচ্ছেন। গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।
আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্র অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়। তিনি একজন মুসলমান হতে পেরে গর্বিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com