সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

সুনামগঞ্জে হাঁস নিয়ে সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জে হাঁস নিয়ে সংঘর্ষে যুবক নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচণী গ্রামে হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এরশাদ মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক।
সে গ্রামের একাব্বর মিয়ার ছেলে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গ্রামের আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের পার্শ্ববর্তী সরকারি জায়গায় হাঁস চড়ানোকে কেন্দ্র করে আমিন আলী ও আবুল কালামের লোকজনের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হয়।
দিরাই থানার ওসি জানান, ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com