শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাপানে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হলেও বেঁচে গেছেন দুইজন পাইলট। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।
ওকিনাওয়া প্রদেশের প্রতিরক্ষা ব্যুরোর মুখপাত্র ওসামু কোসাকি বলেন, প্রদেশটির রাজধানী নাহা থেকে ২৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় পৌনে ১২ টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর মার্কিন একটি সামরিক বিমানের মাধ্যমে দুইজন পাইলটকে উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাটিঁ সরানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com