শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে আহত জুয়াড়ি সহ গ্রেফতার ৪

জগন্নাথপুরে আহত জুয়াড়ি সহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ভয়ে পালানোর সময় আহত এক জুয়াড়ি সহ সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ এর নেতৃত্বে সংগীয় এসআই অনিক চন্দ্র দেব ও এসআই আফছার আহমদ সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের সিকন্দর আলীর ছেলে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করা হয়।
এছাড়া পৌর শহরের ইকড়ছই গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, পূর্ব ভবানীপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে শেখ নুরুল হক, হবিবপুর মাঝপাড়া গ্রামের তরমুজ আলীর ছেলে শিপন মিয়া ও দিরাই থানার চানপুর গ্রামের রহমত আলীর জুয়েল মিয়া। এ সময় জুয়াড়িদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলাকালে পুলিশের ভয়ে ঘরের টিনের বেড়া ভেঙে পালিয়ে যেতে গিয়ে জুয়াড়ি শিপন মিয়া আহত হন। জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, আহত জুয়াড়িকে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com