রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত অন্তত ৪৩

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত অন্তত ৪৩

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আফগানিস্তানের রাজধানী কাবুলের উরানাস ওয়েডিং প্যালেস নামক জায়গায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক জমায়েতে আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।
এ হামলায় আরও ৮৩ জন আহত হয়েছেন বলে খবর।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে আত্মঘাতী হামলার এ ঘটনা ঘটে। খবর: বিবিসি
বিবিসির খবরে প্রকাশ, হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
তবে কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, পুলিশের ধারণা ইসলামিক স্টেট (আইএস) এই হামলা করে থাকতে পারে।
দেশটির এক গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কাবুলে যতগুলো আত্মঘাতী হামলা হয়েছে, তম্মধ্যে এটি সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলে শত শত মানুষ জমায়েত হয়েছিল।
সেখানে এক ইমাম ও অনেক আলেমরা জমায়েত হয়েছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান।
হতাহতের বিষয়ে তিনি বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, হামলায় ৪০ জন মারা গেছেন এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছি।
প্রসঙ্গত, আজ বুধবার সারাবিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সে উদ্দেশে প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবসটি উদযাপনে কাবুলের ইউরেনাস হলে জড়ো হয়েছিলেন দেশটির বরেণ্য ধর্মীয় শিক্ষাবিদ বা আলেমরা। সেখানেই এই আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com