শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিম শাহের উদ্যোগে র‌্যালি

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিম শাহের উদ্যোগে র‌্যালি

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইকড়ছই-হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে আলোচনাসভা ও শিরণি বিতরণ হয়। এতে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতি, মাওলানা বশির আহমদ, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন মিছবাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, হাফিজ আনোয়ার হোসেন, আশকর আলী, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষানুরাগী লুৎফুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ, শালিসি ব্যক্তি জাফর আলী, শিক্ষক মনির হোসেন, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার ও জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, আবদুল মুকিত, দিলদার হোসেন, সমাজকর্মী আসসাদ আলী, ধনাই মিয়া, সাজ্জাদ মিয়া, আবদুল গফুর, সাজাদ মেম্বার, অজিদ মিয়া, মইনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও আজিম শাহের ভক্ত-মুরীদ্বান সহ কয়েক হাজার ছাত্র-জনতা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com