বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

স্টাফ রিপোর্টার: মানব জাতির শিরোমনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিন ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা দেশের ন্যায় জগন্নাথপুরে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও মসজিদে মসজিদে মানবতার মুক্তিদূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনি নিয়ে আলোচনা করা হয়। বুধবার বাদ এশা পৌরশহরের ৬ নং জগন্নাথপুর ওয়ার্ডের কুমারখালী রোডে আল-মদিনা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন মসজিদের পেশ ইমাম মুফতী হোসাইন আহমদ, তিনি বলেন মহান আল্লাহ পাকের হুকুম মেনে নবী করিম (সাঃ) এর জীবন আদর্শ বুকে ধারণ করে আমাদের সবাইকে চলতে হবে তাহলে ইহ ও পরকাল সুখময় ও শান্তিময় হবে। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ পাকের দরবারে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুসল্লিদের নিয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মুফতি হোসাইন আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com