বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে অবৈধ লটারী খেলা পন্ড

জগন্নাথপুরে অবৈধ লটারী খেলা পন্ড

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ লটারী খেলা পন্ড করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে ইউ.এন.ও মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে থানা পুলিশ উপজেলা সদরের স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই লটারী খেলা পন্ড করে দেয়।

জানাযায়, মাসব্যাপী সিলেটের শাপলা মহিলা সমিতির উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ঐ মাঠে বহু জাতিক পণ্য মেলা চলছিল। অভিযোগ রয়েছে, পণ্য মেলায় রাফেল ড্র এর নামে লটারী বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল আয়োজকরা। অন্যদিকে মাঠের নিকটবর্তী স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার্থী সহ এলাকার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপর বিরুপ প্রভাব পড়ছে।

এব্যাপারে ইউ.এন.ও মাহফুজুল আলম মাসুম শুক্রবার জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বাণিজ্য মেলার নামে লটারী বাণিজ্য চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। এলাকার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে আমরা লটারী খেলা বন্ধ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com