বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের তারিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

জগন্নাথপুরের তারিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর তারিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
আদালত সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর রাত অনুমান দেড়টায় তারিফ উল্লার বাড়ীতে একই গ্রামের নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিকসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘটনাস্থলে তারিফ উল্লাহকে খুন করে। এ ঘটনায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করা হলে দীর্ঘ দিন পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে কাহার মিয়ার বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা না পেয়ে খালাস প্রদান করেন এবং আসামী নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিককে যাবৎজীবন দন্ডাদেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড.খায়রুল কবির রুমেন দন্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com