মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বিচারিক রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়- বিলাওয়াল

বিচারিক রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়- বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক :: ‘বিচারিক রাজনীতি’ গণতন্ত্রের জন্য শুভ নয়। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায়। এর মধ্য দিয়ে একে অন্যের আয়ত্তের ভিতরে হস্তক্ষেপ করে, নিজেদের কাজ বাদ দিয়ে। এ মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, বিচারিক রাজনীতি শুধু পাকিস্তানেই নয়, অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

বিলাওল বলেন, বিচার বিভাগীয় এই ‘এক্টিভিজম’ অবশ্যই কমিয়ে আনতে হবে। বিচার বিভাগকে অবশ্যই তার নিজের কাজে মনোযোগ দিতে হবে। রাজনীতিকদেরকে তাদের কাজ করতে দিতে হবে। কারণ, রাজনীতিক ব্যর্থ হলে তাকে জনগণের প্রত্যাখ্যান করার সুযোগ আছে সব সময়। অষ্টম সংশোধনী ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা করা হলে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেন বিলাওয়াল। পারিবারিক সদস্য জাম সাকির কাশিমাবাদের বাসভবন ঘুরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিলাওয়াল এসব মন্তব্য করেছেন। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ, পিপিপির সেখানকার প্রেসিডেন্ট নিসার খুহরো ও অন্যরা এসব উপস্থিত ছিলেন। এ সময় বিলাওয়াল বলেন, পিপিপি বিচার বিভাগে সংস্কার করতে চেয়েছে। তারা পার্লামেন্টে সংশোধনী আনার চেষ্টা করেছে। কিন্তু পিপিপির এ উদ্যোগের বিরোধিতা করেছে বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com