মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

‘নির্বাচনে জিততে মোদিই কাশ্মীরে হামলার ষড়যন্ত্র করেন’

‘নির্বাচনে জিততে মোদিই কাশ্মীরে হামলার ষড়যন্ত্র করেন’

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হামলার ছক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই করেছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও মিজোরামের সাবেক রাজ্যপাল আজিজ কুরেশি। মোদি নির্বাচনে জিততেই এই ষড়যন্ত্র করেন বলে দাবি কুরেশির।লোকসভা নির্বাচনে ঢামাঢোলে পুলওয়ামা নিযে নতুন বিতর্ক উস্কে দিলেন এই কংগ্রেস নেতা।খবর জিনিউজের।
আজিজ কুরেশি বলেন, পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপরে হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনভয়ে ঢুকে গেল। প্রধানমন্ত্রী যদি মনে করেন ৪০ জওয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি ফের ক্ষমতায় আসবেন তাহলে তাকে কড়া জবাব দেবে জনগণ।
এর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। কাশ্মীরের পুলওয়ামা হামলাকে তিনি মোদি ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ফিক্সিং বলে উল্লেখ করেছিলেন।
প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গত ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হয়। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।
সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com