মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প!

ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প!

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রশংসা করে ভারতের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে আফগানিস্তান বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান কিছুটা হলেও সহায়তা করেছে। তবে ভারত একদমই করছে না। এটি কিন্তু ঠিক নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিয়ো নিউজের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। পাকিস্তান নিজেদের সীমার মধ্যে হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারত তেমন ভূমিকা পালন করছে না।

আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, ইরান, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি সাত হাজার মাইল দূর থেকে এসে এখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে পারে- তা হলে আফগানিস্তানের পাশের দেশ ভারত ও পাকিস্তান কেন আসে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com