মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারত যুদ্ধ শুরু করলে শেষ করবে পাকিস্তান’

‘ভারত যুদ্ধ শুরু করলে শেষ করবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্কঃ  
ভারত যুদ্ধ চাপিয়ে দিলে পাকিস্তান তা শেষ করবে বলে হুশিয়ার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যবিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধ হিস্টেরিয়া সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনো সংলাপ নয়। তারা যদি যুদ্ধ চাপিয়ে দেয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান সেই যুদ্ধ শেষ করবে। সেই যুদ্ধ শুধু শ্রীনগর অথবা জম্মুতে শেষ হবে না। তা শেষ হবে দিল্লিতে।
পাকিস্তানে গভর্নর হাউসে এক সংবাদ সম্মেলনে এভাবেই রাজনাথ সিংয়ের হুমকির জবাব দিয়েছেন ইমরান খানের তথ্যবিষয়ক এ বিশেষ সহকারী
তিনি বলেন, পাকিস্তান কখনও যুদ্ধ শুরু করবে না। লঙ্ঘন করবে না আন্তর্জাতিক আইন। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে সশস্ত্র বাহিনীর পাশাপাশি প্রতিজন পাকিস্তানি যুদ্ধ করবেন।
তিনি আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকারের চ্যাম্পিয়নদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের আসল চেহারা বিশ্বের সামনে তুলে ধরতেই হবে। কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য তৈরি হচ্ছে ভারত।
ড. ফিরদৌস আশিক আওয়ানআরও বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক সব ফোরামে তুলে ধরেছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে এ ইস্যুটি তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com