বুধবার, ১০ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত লড়ার অঙ্গীকার করলেন ইমরান খান

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত লড়ার অঙ্গীকার করলেন ইমরান খান

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত এ বিষয়ে সব পদক্ষেপ নেয়া হবে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে, প্রতিটি ফোরামে আমি এ বিষয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব। এটি জাতির সঙ্গে আমার ওয়াদা। খবর ডন উর্দূর।

নিজেকে ‘কাশ্মীরি দূত’ আখ্যায়িত করে ইমরান খান বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে। কাশ্মীরি জনগণের কাছেও আমি ওয়াদা করছি, কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারা বিশ্বে কাজ করব।

তিনি বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র হিন্দুত্ববাদীদের মনোভাব বুঝতে পেরেছিলেন। যদি পাকিস্তান প্রতিষ্ঠা না হতো, তাহলে আমাদের সঙ্গেও সেই আচরণ করা হতো, যা এখন কাশ্মীরি মুসলমানদের সঙ্গে করা হচ্ছে।

আরএসএসের মতাদর্শী নরেন্দ্র মোদি ভারতীয় মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাতে চান বলেও অভিযোগ করেন ইমরান খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com