শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

কাশ্মীর ইস্যুতে ফ্রান্স ও জর্ডানকে পাশে চায় পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ফ্রান্স ও জর্ডানকে পাশে চায় পাকিস্তান

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় কূটনৈতিক সহায়তা পেতে এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীরিদের অধিকার রক্ষায় পাকিস্তান যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারই অংশ হিসেবে বুধবার টেলিফোনে এ দুই নেতার সঙ্গে ইমরান খান কথা বলেছেন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ডন ও জিয়ো নিউজের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ইমানুয়েল ম্যাঁক্রোনকে কাশ্মীর নিয়ে মোদি সরকারের একতরফা সিদ্ধান্তের কথা জানিয়ে ফোনালাপে ইমরান খান বলেন, হিমালয় অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের মাধ্যমে মূলত ওই অঞ্চলের পরিচিতি মুছে দেয়ার পরিকল্পনা করেছে ভারত। যেটি জাতিসংঘের গৃহীত সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকাটিতে গণহত্যার আশংকার কথা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে নতুন কোনো ইস্যু সৃষ্টির তৈরির মাধ্যমে ভারত সরকার কাশ্মীর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে।

সাবেক এই ক্রিকেট কিংবদন্তি বলেন, বিশ্ব শক্তিকে কাশ্মীরি জনগণের পক্ষে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ ইতিমধ্যে সেখানে গণহত্যার ক্ষেত্র তৈরি করেছে মোদি সরকার।

জবাবে ম্যাঁক্রোন জানান, কাশ্মীর নিয়ে সৃষ্ট সংকট ফ্রান্স গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে আলাদা ফোনালাপে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী। ভারত সরকার কর্তৃক কাশ্মীরি জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার বিষয়ে জর্ডানের বাদশাহকে অবহিত করেন তিনি।

প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরি জনগণের অধিকার রক্ষায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইতিমধ্যে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য, সৌদি আরবসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে কথা বলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com