বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারী সহ আহত ২

জগন্নাথপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারী সহ আহত ২

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) দুর্ঘটনায় চালক ও নারী যাত্রী সহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল নামক স্থানে। স্থানীয়রা জানান, ১৭ অক্টোবর বৃহস্পতিবার গোয়ালকুড়ি থেকে জগন্নাথপুর আসার পথে সাতহাল নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় গোয়ালকুড়ি গ্রামের গাড়ি চালক কামরান আহমদ (২৮) ও গাড়িতে থাকা নারী যাত্রী রূপতেরা বিবি (৬০) আহত হন। এর মধ্যে গুরুতর আহত গাড়ি চালক কামরান আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com