মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ঘোষণা দিল ফিলিপাইন

মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ঘোষণা দিল ফিলিপাইন

জগন্নাথপুর নিউজ ডেস্ক: মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা আখ্যায়িত করে মিয়ানমার মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো। খবর রয়টার্সের। দুতের্তো তার কার্যালয়ে দেশটির কৃষক কৃষিবিষয়ক কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে এ ঘোষণা দেন। এ সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মাদকের বিরুদ্ধে তার কঠোর অভিযানের বিষয়ে আন্তর্জাতিক আদালতে করা অভিযোগ নিয়েও তিনি সমালোচনা করেন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের ভয়ে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে অনেক বেসরকারি সংস্থা এ সংখ্যা ১০ লাখ বলে উল্লেখ করেছে। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বও রাখাইনে মিয়ানমার সেনাদের অভিযানকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। তবে মিয়ানমারের দাবি, দেশটির সেনাবাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। দুতের্তো বিমান কর্মকর্তাদের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের প্রশংসা করে বলেন, আমি রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে চাই।
মিয়ানমার সমস্যা সমাধান করতে না পারায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তারা এখনো পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com