শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি

মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদুল আকসায় ঢুকে পড়েছেন শত শত ইহুদি। তাদের সঙ্গে রয়েছেন ভারী অস্ত্রসজ্জিত ইসরাইলি বিশেষ বাহিনীর সেনারা। অবৈধ দখলদার ইসরাইলিরা তাদের প্যাসওভার দিবস উদযাপন করতে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করেছেন। গত রোববার থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও বৃহস্পতিবার ভোরে সবচেয়ে বেশিসংখ্যক ইহুদিকে নিয়ে ইসরাইলি সেনারা আল আকসায় ঢুকে পড়েন। তাদের অনুপ্রবেশ বন্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন ফিলিস্তিনি তরুণরা।-খবর আল জাজিরার।
এ সময় ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করেন। এর পর তারা কুব্বত আসসাখরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ফিলিস্তিনের ধর্মীয় অভিভাবক পরিষদের (রিলিজিয়াস এন্ডোওমেন্টস অথরিটি) মুখপাত্র ফিরাস আল দিব জানান, বৃহস্পতিবার অন্তত ৪৯১ অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি ও ভারী অস্ত্র সজ্জিত ইসরাইলের বিশেষ বাহিনীর ১৩ কর্মকর্তা মসজিদের ভেতরে ঢুকে পড়েন।
এ নিয়ে গত রোববার থেকে এ পর্যন্ত এক হাজার ৭৩১ জন দখলদার ইহুদি অবৈধভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তাদের এই অনুপ্রবেশে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের আশঙ্কা, কট্টরপন্থী ইহুদিরা মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারেন। ইহুদিদের দাবি, ওই পবিত্র স্থানে বাইবালে উল্লিখিত তাদের ধর্মীয় নেতা জোসেফকে কবর দেয়া হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী, জোসেফ হলেন হযরত ইউসুফ (আ)। মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী। তবে ফিলিস্তিনিরা জানিয়েছেন, জালজালিয়াতির জন্য কীর্তিমান ইহুদিরা আসলে মুসলিম ধর্মীয় নেতা শেখ ইউসুফ দায়িকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন।
আর এর নেপথ্যে রয়েছে আল আকাসার ওপর তাদের ভুয়া অধিকার প্রতিষ্ঠার মতলব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com