বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

থানায় জিডির হয়রানি বন্ধে পুলিশের নতুন সেবা

থানায় জিডির হয়রানি বন্ধে পুলিশের নতুন সেবা

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

রাজধানীর বিভিন্ন থানায় ডিজি (সাধারণ ডায়েরি) করতে গেলে অনেকে হয়রানির শিকার হন। এ রকম হাজারো অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এবার থানায় জিডি করতে গিয়ে কেউ জেন হয়রানির শিকার না হন, তার জন্য চালু হলো পুলিশের নতুন সেবা।

আপনি যদি থানায় কোনো জিডি করেন, তবে থানা থেকে আপনাকে ফোন করা হবে। ফোন করে জিজ্ঞাসা করা হবে আপনি কি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন? জিডি করতে কি আপনার কাছে টাকা দাবি করেছে পুলিশ? কত সময় লেগেছে?

শুধু ঢাকা রেঞ্জের কোনো থানায় জিডি করে থাকেন, তা হলে এমন ফোন আপনার কাছে আসবেই।

থানায় জিডি করলেই ফোনে মতামত নেয়ার এই ব্যবস্থা চালু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩ জেলা নিয়ে ঢাকা রেঞ্জ। এতে থানার সংখ্যা ৯৬টি।

তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধু ১৩ জেলার বাসিন্দারা। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, থানায় জিডি করতে আসলে পুলিশ খারাপ আচরণ করে, এমন অভিযোগ অনেকেই করে থাকেন। সামান্য জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে।

জিডির সব তথ্য নজরদারি (মনিটর) করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ থানায় জিডি করলেই তার মতামত চাওয়া হচ্ছে। এ ছাড়া জিডির অগ্রগতির কথাও পুলিশের এই সেবা পেয়ে মানুষ খুশি কিনা তাও জানতে চাওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com