মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জীবদ্দশায় দেখতে চাই কাশ্মীর-ফিলিস্তিন স্বাধীন হয়েছে: শোয়েব আক্তার

জীবদ্দশায় দেখতে চাই কাশ্মীর-ফিলিস্তিন স্বাধীন হয়েছে: শোয়েব আক্তার

আন্তর্জাতিক ডেস্ক ::  ভারতীয় সেনাদের হাতে কাশ্মীরি নিহত হওয়া নিয়ে শহিদ আফ্রিদির এক টুইট নিয়ে বেশ কিছুদিন উত্তপ্ত ভারতের গণমাধ্যম। ভারতের জাতীয় দলের ক্রিকেট তারকারা আফ্রিদির টুইটের বিরোধিতা করে মন্তব্য করেন।

এরই মধ্যে এবার কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন ও আফগানিস্তানের ‘প্রকৃত স্বাধীনতা’ চাইলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। খবর এবেলার।

সাবেক এ পাক পেসার টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘অবশেষে সম্মানীয় আদালত জামিন দিল সালমানকে। জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে।’

এই টুইটটি কিছুক্ষণ বাদেই অবশ্য শোয়েব ডিলিট করে দেন। এরপর আরও একটি টুইটে পাকিস্তানের প্রাক্তন পেসার লেখেন, ‘পাক-ভারত সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের দু’ পারের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

দু’ দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনও? আরও ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com