রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

জগন্নাথপুরে যুবক ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

জগন্নাথপুরে যুবক ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক ছুরিকাহতের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম হেকিম মিয়া (৪০)। সে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আবুদ্দিনের ছেলে।
ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। বাড়ির জায়গা নিয়ে আফরোজ আলী ও সুলেমান মিয়ার লোকজনের মধ্যে বিরোধের জের ধরে গত ২৭ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত যুবক সেলিম আহমদ এখনো সিলেট ওসমানীতে মৃত্যুর সাথে লড়ছেন।
এ ঘটনায় ৩ জানুয়ারি আহতের পিতা আফরোজ আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামী হেকিম মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে ৪ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com