রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ফ্রান্সে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র হামলা, আহত ১

ফ্রান্সে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র হামলা, আহত ১

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: 

ফ্রান্সে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র হামলা, আহত ১

ফ্রান্সের একটি মসজিদে মুসল্লিদের ওপর একজন বন্দুকধারী হামলা চালিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে রাজধানী প্যারিসের ‘রু দে তাংগের’ এলাকার ওই মসজিদে প্রবেশ করে বন্দুকধারী। এরপর নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলে চালায়। এ হামলায় একজন মুসল্লি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গুলি চালানোর পরই ওই হামলাকারী পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করেছে। হামলাকারী বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী হেলমেট পরা ছিলেন। এবং এলোপাতাড়ি গুলি চালিয়েই একটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। এ সময় মসজিদে ১১ জন অবস্থান করছিলেন।

এদিকে এ ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির মুসলিম কমিউনিটি।

কারণ গত কয়েক মাসে ফ্রান্সে এ নিয়ে কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটল।

দেশটিতে মসজিদে ইসলামবিদ্বেষী হামলা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।

এ ব্যাপারে সরকারের কাছে উদ্বেগের কথা জানিয়ে মসজিদ ও অন্যান্য ইসলামি কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠী।

এ ছাড়া অন্যান্য ধর্মীয় স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করতে অনুরোধ করেছেন তারা।

কিছুদিন আগে উগ্র জঙ্গি গোষ্ঠী ‘দায়েশ’ ফ্রান্সে ভয়াবহ হামলা চালায়। এরপর থেকে দেশটিতে ইসলাম বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

যে কারণে দেশটির মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নানা জায়গায় তাদের চাপের মুখে পড়তে হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়া থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূল হওয়ার পর ইউরোপীয় দেশগুলো থেকে ওই গোষ্ঠীতে যোগ দেয়া জঙ্গিরা এখন নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছে। সেখানে তারা নানা সহিংসতায় জড়িয়ে পড়ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com