মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্কঃ  
করোনা মোকাবেলায় চীন অনেকটা সফল হলেও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিপর্যয়ের মুখে পড়েছে।
মৃতের সংখ্যায় চীনকে অনেক আগেই ছাপিয়ে গেছে ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিংস ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ৭ হাজার ৯৭ জন।
এর আগে, গত বুধবার দেশটিতে রেকর্ড ৯৩৮ জনের প্রাণহানি হয়েছিল। তার আগের দিন যা ছিল ৮৫৪ জন। এভাবেই পরের দিনের মৃত্যু সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে।
ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কেবল বুধবারই ইংল্যান্ডে মারা গেছেন ৭৬৫ জন, স্কটল্যান্ডে ৮১ ও ওয়েলসে ৪১ জন।
মোট মৃতের সংখ্যা প্রায় আট হাজার হলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করছে ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যে মৃতের সংখ্যায় ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে গত ৭ এপ্রিল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন গবেষকরা ধারণা করছেন, আগামী আগস্ট মাসের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৩১৪ জন মানুষের মৃত্যু হবে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষকরা এক গবেষণাপত্রের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মাত্র ৩৫৩ জন। আক্রান্তের তালিকায় খোদ প্রেসিডেন্ট বরিস জনসন রয়েছেন।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com