মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ববাসীকে বাঁচাতে দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের ব্যয় বহন করবেন বিল গেটস

বিশ্ববাসীকে বাঁচাতে দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের ব্যয় বহন করবেন বিল গেটস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: কোভিড নাইন্টিনের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থই লাগুক মানবজাতির কল্যানে তা খুশি মনে প্রদান করবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। আর এ জন্য অর্থ কোনো বাধা হতে পারে না। তার পরেও এই ভ্যাকসিন তৈরিতে কমপক্ষে ১৮ মাস সময় লাগতে পারে বলে জানান এই দানবীর।
গত কয়েক যুগ ধরেই বিশ্বব্যাপী মানবতার কল্যানে দুই হাতে অর্থ ব্যয় করেছেন বিল গেটস। এবার তিনি এগিয়ে এসেছেন মহামারি কোভিড-১৯ থেকে বিশ্ববাসীকে বাঁচাতে। ৬৪ বছর বয়স্ক এই বিজনেস ম্যাগনেট জানান, মহামারি মোকাবেলায় মানুষের প্রস্তুতির অভাব থাকায় এর কার্যকরি চিকিৎসা আবিষ্কারে এতো সময় লাগছে। তারপরেও যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থ প্রয়োজন তিনি দেবেন। কিন্তু এতেও ১৮ মাস সময় লাগবে এই ভ্যাকসিন গণহারে মানুষের কাছে পৌছাতে।
স্বাভাবিকভাবে একটি ভ্যাকসিন তৈরিতে কমপক্ষে ৫ থেকে ৬ বছর সময় লাগে। সেখানে এই মহামারি থামানোর জন্য দ্রুততার সঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এতে কিছুটা কম পরীক্ষা শেষেই ভ্যাকসিনটি মানুষের ব্যাবহারের জন্য ছেড়ে দেয়া হবে।
বিল গেটস প্রতিশ্রুতি দেন, ভ্যাকসিনটি দ্রুত আবিষ্কারে যত অর্থই লাগবে তা আমি দেব। বিশ্বজুড়ে সরকারগুলোর থেকেও দ্রুত আমি চেকে সাইন করে যাব। আমার পক্ষে যা যা করা সম্ভব তাই করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com