মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান

রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

সামাজিক দূরত্ব ও লকডাউন করে যেখানে করোনা সংক্রমণ রোখার চেষ্টা চলছে সেখানে একপ্রকার উল্টোপথেই হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান। সংক্রমণ রুখতে যেখানে দুনিয়ার বহু মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে রমজানের নামাজ জামায়েতে পড়ার অনুমতি দিল ইমরান খান সরকার।

গতকাল শনিবার পাকিস্তানের ধর্মীয় নেতা, বিরোধী দলের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানের বিশেষ প্রার্থনা জমায়েত করেই হবে। আলভি বলেন, এনিয়ে ২০ দফার একটি পরিকল্পনা করা হয়েছে। ধর্মীয় ও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ বছরে বেশি বয়সের ব্যক্তিদের ওই জামায়েতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

এদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ধর্মীয় নেতারা রমজানের প্রার্থনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বাজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সরকারের সব গাইডলাইন মেনে চলার ব্যাপারে সম্মত হয়েছেন। পাকিস্তানের উলেমা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে তারাবির নামাজে সরকারের সব নির্দেশিকা মেনে চলা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com