বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জগন্নাথপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

জগন্নাথপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের বাদল দাশ (৩৫) নামক এক ব্যক্তি করোনাভাইরাস উপর্সগে মারা গেছেন। বুধবার দুপুরে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, আজ সকালে ওই ব্যক্তিকে নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাকে আমরা সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে প্রেরণ করি। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই রাস্তায় তিনি মারা যান।
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু রায় বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে নিয়ে আসার পথে বেলা ২টার দিকে মারা যান। পরে ওই ব্যক্তির মৃতদেহ শহীদ সামছুউদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com