সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

আরও ৬০ পুলিশের শরীরে করোনা, মোট সংখ্যা হাজার ছুঁই ছুঁই

আরও ৬০ পুলিশের শরীরে করোনা, মোট সংখ্যা হাজার ছুঁই ছুঁই

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১৪ জনে। আর করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের।
ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে পুলিশে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। গতকাল রোববার এই সংখ্যা ছিল ৮৫৪। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন পুলিশ সদস্য। আর আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১ হাজার ২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।
করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে জীবন দিয়েছেন পাঁচ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপির আর একজন এসবির। তারা হলেন, ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে।সবশেষ ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com