শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

ডেল্টা গর্ভনেন্স কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাইস চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ডেল্টা গর্ভনেন্স কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাইস চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার – গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য ডেল্টা গর্ভন্যান্স কাউন্সিল গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উক্ত কাউন্সিলের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ গঠন করা হয়েছে।১২ সদস্যের এই কাউন্সিল গঠনে ১ জুলাই গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সদস্য করা হয়েছে কৃষি, অর্থ, খাদ্য, পরিবেশ ও জলবায়ু ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের ।মন্ত্রী /প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ,নৌপরিবহন মন্ত্রনালয়,পানি সম্পদ মন্ত্রণালয়,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়,সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ সদস্য কে। এদিকে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মনোনীত করায় সুনামগঞ্জে আনন্দের বন্যা বইছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com