মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে’

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে’

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে ডাক্তার এসে রক্ত পরীক্ষা করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না, নরম খাবার খাচ্ছেন। বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার মানবিক হলে দল ও পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রাত পৌনে ৮টার দিকে ব্যারিস্টার খোকন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় এক ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে বাসভবনের গেইটের সামনে উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন প্রসঙ্গে বলেন,  খালেদা জিয়া সবকিছু অবগত আছেন। এছাড়া তার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছি।

এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি।

গত ২৫ মার্চ করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com