রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

নারীর সঙ্গে করমর্দন না করায় মিলল না নাগরিকত্ব

নারীর সঙ্গে করমর্দন না করায় মিলল না নাগরিকত্ব

অনলাইন ডেস্কঃ  নারী কর্মকর্তার সঙ্গে করমর্দন না করায় এক মুসলিম চিকিৎসককে নাগরিকত্ব দেয়নি জার্মানি।

ডয়েচে ভেলে জানিয়েছে, লেবাননের ৪০ বছর বয়সী এক মুসলিম চিকিৎসকের সঙ্গে ঘটেছে এ ঘটনা।

এক নির্দেশনায় দেশটির আদালত বলেছেন, ওই চিকিৎসক ধর্মীয় বিধিনিষেধ মেনে নারীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।

বিচারক বলেছেন, হাত মেলানোর একটি অর্থ রয়েছে। এটা কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরের সঙ্গে হাত মেলানো সামাজিক, সাংস্কৃতিক এবং আইনি জীবনে গভীরভাবে তাৎপর্যপূর্ণ; যা আমাদের একসঙ্গে থাকার পথ তৈরি করে দেয়।

ওই ব্যক্তি জার্মানিতে চিকিৎসাবিদ্যা পড়েছেন এবং একটি ক্লিনিকে কর্মরত আছেন। তবে তার কিছু আচরণের কারণে এখনও নাগরিকত্ব পাননি।

লেবাননের ওই চিকিৎসক শুরুতে দাবি করেন, নিজের স্ত্রীকে কথা দিয়েছেন অন্য কোনো নারীর হাত স্পর্শ করবেন না, তাই নারী কর্মকর্তার সঙ্গে হাত মেলানো তার পক্ষে সম্ভব নয়।

কিন্তু পরে নাগরিকত্বের আবেদন পুনর্বিবেচনার জন্য আপিল করার সময় আদালতে বলেন, আসলে কোনো পুরুষের সঙ্গেও তিনি হাত মেলান না।

কিন্তু আদালত বলেছে, কোনো পুরুষের সঙ্গেও হাত না মেলানোর দাবি আসলে একটা কৌশল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com