রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

তাইপেকে উড়িয়ে সেমির আশা জীবিত বাংলাদেশের

তাইপেকে উড়িয়ে সেমির আশা জীবিত বাংলাদেশের

 

স্পোর্টস ডেস্ক ::
যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় আরেকটি উড়ন্ত জয় পেল বাংলাদেশ। শুক্রবার সকালে ব্যাংককে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা ১২-২ গোলে হারায় চাইনিজ তাইপেকে। এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ একমাত্র হার দেখে শক্তিধর দল মালয়েশিয়ার বিপক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ২-০ গোলে এগিয়ে শেষে ৭-৪ ব্যবধানে হার দেখে বাংলাদেশ। শুক্রবার গ্রুপের অপর ম্যাচে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে বিধ্বস্ত হওয়ায় সেমিফাইনালের আশা জীবিত রয়েছে বাংলাদেশের।
আসরে চার ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে জড়িয়েছে ৪৬ গোল। টুর্নামেন্টে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার কাছে হার দেখেন সবুজ-মহসিনরা। বিকাল ৫ টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড প্রতিযোগিতার শেষ চারে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা। ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বি’ গ্রুপের শীর্ষে রয়েছে মালয়েশিয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com