রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার সুলতান মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল আলম,সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামিম মিয়া, লুৎফুর রহমান, হারুন মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা দোলন মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি এম ফজরুল ইসলাম, নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তাজউদ্দিন আহমদ লিটন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক রাসেল আহমদ চৌধূরী,সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যান কান্তি রায় সানি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, ইউনিয় ছাত্রলীগ সভাপতি সাহ শাহরিয়ার আহমদ ইমন,সাধারন সম্পাদক এন, আই রোকন প্রমুখ । সভায় স্বাগত বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com