মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জানুয়ারীতে লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন: সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

জানুয়ারীতে লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন: সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

তৌফিক আলী মিনার:: বিলেতের জনপ্রিয় সাংবাদিক সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’ এর নির্বাচন আগামী বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ক্লাবের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রেসক্লাবের নানা কর্মতৎপরতা। শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ অভিযান। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ফোনে যোগাযোগ করে কুশলাদি বিনিময় করছেন এবং সদস্য পদ গ্রহন ও নবায়ন করছেন।  ৩১ অক্টোবর পর্যন্ত ক্লাবের সদস্য হতে ও সদস্য পদ নবায়নের জন্য দরখাস্ত করতে বলা হয়েছিল। নতুন সদস্য ফি ১০০ পাউন্ড এবং সদস্য নবায়ন ফি ৮০ পাউন্ড। বর্তমানে প্রেসক্লাবের সদস্য ৩২২ জন। সুন্দর, সুষ্ঠু এবং উৎসব মূখোর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই সাংবাদিক মহল আশা করছেন। আসন্ন প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com