বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত রায়ের প্রতিবাদে লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সোমবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় স্বাধীন বাজারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পক্ষ থেকে দিন ব্যাপী লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান তহুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন। পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন আনা ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম।
এছাড়া পৃথকভাবে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেলের সভাপতিত্বে এবং বেলাল আহমদ ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা আশরাফুল হক, শেখ টিপু মিয়া, শেখ নুরুল ইসলাম, টিটু মিয়া, আবদুল আলিম মিনার, সুজন মিয়া, সুমন মিয়া, জনি আহমদ, আবদুল মিয়া, হেলাল আহমদ, ছাত্রদল নেতা ফুজায়েল আহমদ সাজু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম জাবেদ, জাবির আহমদ চৌধুরী, দুলু মিয়া, শহিদুল ইসলাম, জুয়েল আহমদ, তারেক আহমদ মিটু, রুহুল আমিন, শামিম আহমদ, শফিক আহমদ, আহমদ রাজ, সুফিয়ান আহমদ, নাজমুল ইসলাম, নাঈম আহমদ, বেলাল আহমদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com