বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

সুনামগঞ্জ-৩, জোট প্রার্থী পাশা,নজরুল না মালেক ?

সুনামগঞ্জ-৩, জোট প্রার্থী পাশা,নজরুল না মালেক ?

স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৩ এ আওয়ামীলীগ থেকে বর্তমান এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলেও ২৩ দলীয় জোট বা ঐক্য ফ্রন্টের প্রার্থী কে, তা এখনো নিশ্চিত না হওয়ায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। প্রথমদিকে সাবেক এমপি জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জোটের নিশ্চিত প্রার্থী হিসেবে প্রচার করলেও বর্তমানে প্রার্থী হওয়ার লক্ষ্যে ঐক্য ফ্রন্টের মনোনয়ন নিশ্চিত করতে জোড় প্রচেষ্টা চালিয়েছেন গণফোরাম নেতা নজরুল ইসলাম। অন্যদিকে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ মালেক খান মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করে জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্হেন বলে রোববার ফোনে প্রতিবেদক কে জানিয়েছেন। ২০০৫ ইং সনে উপনির্বাচনে এ আসনের নির্বাচিত এমপি মাওলানা শাহীনুর পাশার সাথে রোববার আলাপ হলে তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন “আমি বর্তমানে ঢাকায় আছি। জোটের মনোনয়নের কাগজ নিয়েই এলাকায় আসবো।” তিনি বলেন,” নেতৃবৃন্দ কথা দিয়েছেন, আমি নিশ্চিত, আমাকে মনোনয়ন দেওয়া হবে।” অন্যদিকে ২০০৫ ইং সনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২২ হাজার ভোট পেয়ে চমক সৃষ্ঠি করা সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম যিনি সদ্য গণফোরামে যোগ দিয়ে ঐক্য ফ্রন্টের মনোনয়ন নিয়ে নির্বাচনের লক্ষ্যে ফরম জমা দিয়েছেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ডঃ কামাল হোসেনের সম্মতিতে আমি লন্ডণ থেকে দেশে এসে মনোনয়ন পত্র জমা দিয়েছি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি দৃঢ় আশাবাদী। এদিকে ঐক্যফ্রন্টের এক নেতা জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, আগামী বুধবার নিশ্চিত হবে কে ২৩ দলীয় জোট বা ঐক্যফ্রন্টের প্রার্থী। এদিকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেলেও শেষমেশ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন সাবেক পররাস্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর ছেলে আজিজুস সামাদ আজাদ ডন। ডনের ঘনিষ্ঠ সুত্র এ তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com