বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

ভারতের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের ডাক হুররিয়ত নেতার

ভারতের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের ডাক হুররিয়ত নেতার

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: ভারতীয় জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হুররিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

রোববার গৃহবন্দি অবস্থা থেকে কাশ্মীরি জনগণের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের ডাক দেন তিনি। স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী দেশ পাকিস্তানেরও সহায়তা চান এ হুররিয়ত নেতা। খবর ডন উর্দূর।

ওই চিঠিতে সৈয়দ আলী গিলানি বলেন, কাশ্মীরকে ভারত সরকার অবরুদ্ধ করে একটি জেলখানায় পরিনত করেছে। সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করার পরও কাশ্মীরের জনসাধারণ ভারতীয় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন যে, ভারতীয় বাহিনীর গুলির মুখেও কাশ্মীরি জনগণ প্রতিবাদ করছে।

কাশ্মীরের খবর প্রচারে গণমাধ্যমকর্মীদের বাধা দেয়ার বিষয়টিকে ভারত সরকারের কাপুরুষোচিত আচরণ বলে মন্তব্য করেন তিনি।

৮৯ বছরের এ রাজনীতিক বলেন, জম্মু-কাশ্মীরের জনগণের কাছে আমাদের আন্তরিক আবেদন, এই সংকটময় মুহুর্তে আমাদের অবশ্যই প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সাধ্য অনুযায়ী, আমাদের সবারই এই প্রতিরোধে অংশ নেয়া উচিত।

নিজ নিজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিরোধ চালিয়ে নিতে কাশ্মীরি জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com