শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: অর্থমন্ত্রী

দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘চলতি মূল্য পদ্ধতিতে ২০০৯ সাল থেকে বিগত দশ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে আছে।’ সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অর্থমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেকটেটর ইনডেক্স’ শীর্ষক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন। ২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ২৬টি জিডিপি স্থান অধিকারী দেশের পারফর্মেন্স তুলে ধরা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনটিতে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ১৮৮ শতাংশ , চীন ১৭৭, ভারত ১৭৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ ও ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি অর্জন করেছে। মন্ত্রিসভা বৈঠকে এই অসামান্য সাফল্যের জন্য গোটা দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কামাল বলেন, ‘বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

এ সময় অর্থমন্ত্রী আরও আশা করেন যে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে শিগগিরই জোরালো উদাহরণ স্থাপন করতে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল দিকনির্দেশনায় অর্থনীতিতে আরও ব্যাপক সাফল্য অর্জনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com