শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ

৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আসছে

৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আসছে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক ৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়তে যাচ্ছে। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট সোমবার (২৩ অক্টোবর) থেকে পাওয়া যাবে।

রোববার (২৩ অ‌ক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এ তথ্য জা‌নানো হয়ে‌ছে।

 

কেন্দ্রীয় ব্যাং‌কের প‌ক্ষ থে‌কে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ২৪ অক্টোবর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

এর আ‌গে গত ১৫ সে‌প্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

 

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com