শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ধর্মঘট : জনভোগান্তি চরমে

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ধর্মঘট : জনভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার ::  জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সংস্কার না করায় আবারও ওই সড়কে ধর্মঘট পালিত হচ্ছে।  এলজিইডি ভাঙাচোরা এই সড়কটিকে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ফের  এমন আন্দোলনের উদ্যােগ নেয়।  আজ বুধবার সকাল ৬টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক শ্রমিক ধর্মঘট শুরু হলে সিলেট বিভাগীয় শহর সহ পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাবাসির যোগাযোগ ব্যবস্থা। এতে করে জনদুভোর্গ বেড়েছে।
পরিবহন শ্রমিক ও স্থানীরা জানান, সিলেট বিভাগীয় শহরে সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা বিরাজ করছে। সকড়জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে সরাসরি যান চলাচলে বিঘ্ন ঘটে। ইতোপূর্বে সংস্কারের দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ঘোষনা দিলে প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস পেয়ে আধাবেলা পালনের পর কর্মসুচি প্রত্যাহার করা হয়। গত কয়েকদিনে ধরে সড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত ঘটেছে বলে শ্রমিকরা জানান।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম বলেন,সড়কে সংস্কার করা না হলে আমাদের ধর্মঘট অনিদিষ্টকালের জন্য চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com