রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ধর্মঘটের মাঝে ঘটা করে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেন সাকিব আল হাসান। দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে এই চুক্তি বিসিবির নিয়মবহির্ভূত বলে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি’র চুক্তি অনুসারে, একজন জাতীয় দলের খেলোয়াড় কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবেন না। আজ দেশের এক দৈনিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘ সে(সাকিব) কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারেনা। এবং কেন পারেনা তা আমাদের চুক্তিপত্রে লেখা আছে।’ মূলত এর আগে এমন চুক্তির ফলে বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিসিবি প্রধান সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘রবি(টেলিকম কোম্পানি) আমাদের টাইটেল স্পন্সর ছিল। এর মাঝে গ্রামীণফোন বিড না করে কয়েকজন খেলোয়াড়কে বাগিয়ে নেয় তাও মাত্র এক বা দুই কোটি টাকার বিনিময়ে। এতে কি হলো? তিন বছরে বোর্ড ৯০ কোটি টাকা হারালো। কয়েকজন খেলোয়াড়ের লাভের জন্য বোর্ড ভুগবে তা হতে পারেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com