রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম

এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম

স্পোর্টস ডেস্ক ::  বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন তামিম-আয়েশা দম্পতি। এর আগে ২০১৬ সালের ২৮শে ফেব্রুয়ারি তাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করে। ছেলের নাম আরহাম ইকবাল খান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানান তামিম নিজেই। ফেসবুকে গতকাল সকালে একটি ছবি আপলোড করেন এই ক্রিকেটার। থাইল্যান্ডের বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালের একটি কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম মিস আলিশবা ইকবাল খান।’

চলমান ভারত সিরিজে তামিমের না যাওয়ার কারণ হিসেবে প্রথমে জানা গিয়েছিল ‘পারিবারিক কারণ’।
পরবর্তীতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তামিম জানান, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজ না খেলতে পেরে আমি নিজেও হতাশ। মূলত, আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আমাদের ধারণার বেশি সময় হাসপাতালে থাকতে হচ্ছে। আর আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com